
বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী, রামসুন্দর অগ্রগামী পাইলট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য, বিশ্বনাথ ওভারসিজের স্বত্তাধিকারী, প্রবীণ সালীশ ব্যক্তিত্ব, উত্তর মিরেরচর গ্রামের বাসিন্দা মির্জা রুস্তম বেগ বরিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী,৩ ছেলে, ১ মেয়েসহ আত্বীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বেলা ২টায় উত্তর মিরেরচর শাহী ঈদগাহ ময়দানে মির্জা রুস্তুম বেগের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ভাইপু মাওলানা মির্জা মোজাক্কির বেগ। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশিষ্ঠ ব্যবসায়ী রুস্তম বেগের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বহুগুণের অধিকারী মির্জা রুস্তম বেগকে বিশ্বনাথের আর্থ-সামাজিক উন্নয়নে, শিক্ষার প্রসার, সামাজিক শান্তি ও শৃঙ্খলা এবং আর্তমানবতার সেবায় যে অবদান রেখেছেন এই অঞ্চলের মানুষের আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
শোকবার্তায় বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক প্রকাশ করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মো. রহমত আলী, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, মো. জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মো. আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম,আহমদ আলী হিরন, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির,মোস্তাক আহমদ মোস্তফা, মো, জাহান মিয়া।