
যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনিত হয়েছেন । বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি হলেন তিনি।
মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান আবু সাইদ আহমদ একটানা ১৭ বছর (২০০৬-২০২৩) যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন । ২০২৩ সালে গঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক পদ মর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক ছিলেন । দেশে থাকাকালীন তিনি ঢাকা কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করেন ।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ঢাকার তৎকালীন ৩৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও মতিঝিল থানা যুবদলের সহসভাপতি হিসেবে নব্বইয়ের গণআন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন ।
আবু সাইদ আহমদ স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করছেন ।