চীনে বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-চীন সম্পর্ক সরকার আরও শক্তিশালী করতে চায়

বাংলাদেশ-চীন সম্পর্ক সরকার আরও শক্তিশালী করতে চায়

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম, সমতা এবং শান্তি ও সমৃদ্ধির অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করতে চায়।

তিনি বলেন, উভয় দেশের জনগণ যাতে বাস্তব ও প্রত্যক্ষভাবে উপকৃত হতে পারে, সে রকম টেকসই সম্পর্ক গড়তে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। তারই প্রতিফলন এবারের মেলায় বাংলাদেশের রেকর্ড সংক্ষক প্রতিষ্ঠানের অংশগ্রহণ।

বাণিজ্যমন্ত্রী আজ চীন- দক্ষিণ এশিয়া এক্সপো এর ২য় দিনে “বাংলাদেশ ডে” এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আজ শুক্রবার চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং এর স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ডে উদযাপন হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৫
  • ৪:৩০
  • ৬:৪১
  • ৮:০৭
  • ৫:০৪