
সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহর দানবাক্সে তালা দিয়েছে জেলা প্রশাসন। মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ তালা দেওয়া হয়।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসক মো.সাওয়ার আলম মাজার পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন।
শাহজালাল (রহ.) মাজারের মোতোয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান জানান, এক মাসের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার জন্য ওয়াক্ফ এস্টেটকে দানবাক্সে তালা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসন থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
সিলেটের নসের সাথেই জড়িয়ে আছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর নাম। এই দুই ওলির মাজারে প্রতিদিন ভিড় করেন করেন অসংখ্য ভক্তরা। দূর দূরান্ত থেকে পর্যটকরাও আসেন মাজার দুটিতে।
তবে এই দুই মাজারের আয় ব্যয়ের হিসেব নিয়ে এতোদিন প্রশ্ন ছিলো। মাজারগুলোর বিপুল আয় কীভাবে ব্যয় হয় এমন প্রশ্নও ছিলো অনেরে মনে। এবার মাজারগুলোর আয়-ব্যয়ের হিসেবে স্বচ্ছতা আনার উদ্যোগ নেওয়া হয়েছে।