সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সের টাকা পঞ্চমবারের মতো প্রকশ্যে গণনা করা হচ্ছে। আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে চলছে এই গণনা।

বরাবরের মতো এবারও শাহাজালালের (র.) মাজারের দানবাক্সে নানান অভিযোগ, দোয়া ও শুভকামনা জানিয়ে দেওয়া ভক্তদের অনেক চিঠি পাওয়া গেছে।

এমনই একটি চিঠি দিয়েছেন এক নারী। স্বামীর চাকরি চেয়ে তার ‘প্রার্থনাপত্র’ পাওয়া গেছে। নাম ছাড়া পত্রে ওই স্ত্রী লিখেন, ‘হে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, আপনার উছিলায় আমার আহাল (স্বামী)- উনাকে একটা ভালো চাকরি দিন এবং উনার মানসিক শান্তি দান করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *