অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় আটকে থাকার পর হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। সোমবার দিবাগত রাত ৩টার দিকে জাহাজটি প্রণালি অতিক্রম করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

তিনি জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার হয়েছে। জাহাজে কর্মরত অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহাও ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে জাহাজটি কার্যত পারস্য উপসাগরে আটকে ছিল। এর আগে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পণ্য খালাসের সময় জাহাজের কাছাকাছি এলাকায় ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে নাবিকরা অল্পের জন্য রক্ষা পান।

প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রার প্রস্তুতি থাকলেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় জাহাজটি বারবার যাত্রা শুরু করতে ব্যর্থ হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও বিএসসি বিষয়টি নিয়ে তৎপর ছিল। একাধিক প্রচেষ্টার পর চতুর্থবারের চেষ্টায় জাহাজটি প্রণালি অতিক্রমে সফল হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫