তাহিরপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে উপজেলা ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তাহিরপুর সদর বাজারে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নাছরুম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ সরকার ও রাহাত হাসান রাব্বি, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা গোলাম সরোয়ার ওহী, জানে আলম আবির, আবুল হাসনাত রাহুল, শাওন ইসলাম, রাহাত হাসান মিল্টন, আফছার আহমেদ এবং জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিনসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাবে। তারা দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৩৮
  • ১১:৫৭
  • ৪:৩৩
  • ৬:৪৫
  • ৮:১২
  • ৫:০৫