জুলাই শহীদদের স্মরণে শ্রীমঙ্গলে জাতীয় ছাত্র-শক্তির মোমবাতি প্রজ্বলন

জুলাই শহীদদের স্মরণে শ্রীমঙ্গলে জাতীয় ছাত্র-শক্তির মোমবাতি প্রজ্বলন

জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্র-শক্তি শ্রীমঙ্গল উপজেলা শাখা।কর্মসূচিতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগ স্মরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন,ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র-শক্তি মৌলভীবাজার জেলার যুগ্ম আহ্বায়ক আলামিন সাইফ, যুগ্ম আহ্বায়ক ইফাত আরা ঈশা,যুগ্ম সদস্য সচিব রাফি হোসেন ফাহিমসহ উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

রাজনীতি/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪২
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৮
  • ৮:১৪
  • ৫:০৮