
জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্র-শক্তি শ্রীমঙ্গল উপজেলা শাখা।কর্মসূচিতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগ স্মরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন,ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র-শক্তি মৌলভীবাজার জেলার যুগ্ম আহ্বায়ক আলামিন সাইফ, যুগ্ম আহ্বায়ক ইফাত আরা ঈশা,যুগ্ম সদস্য সচিব রাফি হোসেন ফাহিমসহ উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাজনীতি/হা



