জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযান

৭৮০ কেজি ভারতীয় জিরা ও ৬৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

৭৮০ কেজি ভারতীয় জিরা ও ৬৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি অভিযানে ৭৮০ কেজি ভারতীয় জিরা, একটি পিকআপ ও ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেল ৩টা ৩৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার একটি দল উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের গর্দানা এলাকার দামরী ব্রিজের উত্তর পাশে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে সিলেটগামী একটি পিকআপ তল্লাশি চালায়। এ সময় পিকআপ থেকে মোট ৭৮০ কেজি জিরা উদ্ধার করে পুলিশ। আটক হওয়া জিরার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৯ হাজার টাকা। এ ঘটনায় জিরা বহনকারী পিকআপটি জব্দ করা হয় এবং চালক জসীম উদ্দীন (৪০), পিতা- সাইদুর রহমান,গ্রাম- পূর্ব পাতন, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়।

 

এদিকে একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে জৈন্তাপুর থানাধীন নিজপাট ইউনিয়নের নয়া বাড়ি এলাকায় মোহাম্মদ আমির হোসেনের বসতবাড়ির পশ্চিম পাশে, জৈন্তাপুর বাজার থেকে ইমরান আহমদ মহিলা কলেজগামী পাকা সড়কে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৬), পিতা- আব্দুল লতিফ, গ্রাম- জালাল বস্তি, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেটকে গ্রেপ্তার করে পুলিশ।

 

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ভারতীয় জিরা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার দুই আসামিকে বৃহস্পতিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫১
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৬
  • ৮:০৯
  • ৫:১৫