হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৫ জন। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮৩১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গে প্রাণ গেছে ৭৩৫ জনের।।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১২:০২
  • ৪:৩৭
  • ৬:৪৩
  • ৮:০৬
  • ৫:১৮