আল-আমিন জামেয়া ইসলামিয়ার এসএসসিতে ঈর্ষণীয় সাফল্য, পাশের হার ৯৪.৬৫ শতাংশ

আল-আমিন জামেয়া ইসলামিয়ার এসএসসিতে ঈর্ষণীয় সাফল্য, পাশের হার ৯৪.৬৫ শতাংশ

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন জামেয়া ইসলামিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ এ এবারের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এবার প্রতিষ্ঠানটির গড় পাশের হার ৯৪ দশমিক ৬৫ শতাংশ।

 

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ২৪৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২৩০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।

 

এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। বালক শাখায় ৫০ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাশের পাশাপাশি এ শাখায় ১০ জন জিপিএ-৫, ২৭ জন এ, ৭ জন এ-মাইনাস, ৫ জন বি ও ১ জন সি গ্রেড পেয়েছে। বালিকা শাখায় ৮৫ জনের মধ্যে ৮২ জন পাশ করেছে। পাশের হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ। এ শাখায় ২০ জন জিপিএ-৫, ৩৮ জন এ, ১৯ জন এ-মাইনাস, ৪ জন বি ও ১ জন সি গ্রেড পেয়েছে।

 

মানবিক বিভাগ থেকে ১০৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। বালক শাখায় ৫৩ জনের মধ্যে ৪৮ জন পাশ করেছে। পাশের হার ৯০ দশমিক ৫৬ শতাংশ। এ শাখায় ১ জন জিপিএ-৫ ও ৯ জন এ গ্রেড পেয়েছে। বালিকা শাখায় ৫৫ জনের মধ্যে ৫০ জন পাশ করেছে। পাশের হার ৯০ দশমিক ৯০ শতাংশ। এ শাখায় ১৬ জন এ গ্রেড পেয়েছে।

 

সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে আল-আমিন জামেয়া দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় কৃতিত্বের ধারা অব্যাহত রেখেছে। আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং কৃতকার্য সব শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছি।’

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০২
  • ৪:৩৫
  • ৬:৩৬
  • ৭:৫৫
  • ৫:২৩