জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন, পেলোডার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি পেলোডারের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাংলাবাজার ৪ নম্বর ঘাট এলাকার রাংপানী নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পেলোডারের মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, “সরকারি বিধি-বিধান উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অনুমোদন ছাড়া বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

 

 

আমারসিলেট/হা

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১২:০১
  • ৪:৩৩
  • ৬:৩২
  • ৭:৫০
  • ৫:২৬