আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত বাংলাদেশের ‘আলী’

আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যালে বাজিমাত বাংলাদেশের ‘আলী’

ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যালে (বিআইএসএফএফ) বাজিমাত করল বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। উৎসবের ১৬তম আসরে ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে আদনান আল রাজীব পরিচালিত এই চলচ্চিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সুখবরটি জানিয়েছেন চলচ্চিত্রটির প্রযোজক তানভীর হোসেন। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান আই প্রতিযোগিতা’ বিভাগে বিজয়ী হয়েছে ‘আলী’।”

সেই পোস্টের মন্তব্য ঘরে নির্মাতা আদনান আল রাজীবকেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের এক কিশোর আলী, যে সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীতের আঙিনায় নিজের নাম লেখাতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এই গল্পে নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন আল-আমিন।

এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্টফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়েছিল চলচ্চিত্রটি। এবার এশিয়ার এই গুরুত্বপূর্ণ আসরে ‘আলী’র জয় বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য আরেকটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ‘আলী’ চলচ্চিত্রে আল আমিন ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রানী সোমা।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮