দক্ষিণ সুরমায় মোবাইল কোর্ট অভিযান

দক্ষিণ সুরমার জালালপুর বাজারে নকল সিগারেট বিক্রয় ও মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ২৩ আগস্ট রোববার দক্ষিণ সুরমার জালালপুর বাজারে নকল সিগারেট বিক্রয় ও মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্ট এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ৩টি মামলা দায়ের করে মোট ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এ সময় ১৯,৪০০ শলাকা নকল সিগারেট, যার আনুমানিক মূল্য ১,২৬,১০০ টাকা, জব্দ করা হয়।

 

অভিযান পরিচালনা করেন তানভীর হোসাইন সজীব, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ব্যাটেলিয়ন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১১
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:২৭
  • ৭:৪৪
  • ৫:২৮