জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুরে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু বহনকারী দুটি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের বড়গাং এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বড়গাং এলাকার ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বালু পরিবহনে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়।

 

অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, “ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৪
  • ১১:৫৮
  • ৪:২৮
  • ৬:২২
  • ৭:৩৮
  • ৫:৩০