ওসমানীনগর প্রতিনিধি:
ওমানীনগরে উপজেরা বিএনপি পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষীকি পালন করেছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির নেতাকর্মীরা পৃথক ব্যানারে তিনটি কর্মসূচি পালন করেছেন।
জানা যায়, বিকেল ৩টায় সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার ব্যানারে তাজপুর কদমতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কদমতলা থেকে তাজপুর বাজার পর্যন্ত একটি মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ময়নুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, যুগ্ম সম্পাদক কয়েছ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ ও তাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ।
অন্যদিকে, একই সময় কিচুদূর বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্যানারে বিএনপি নেতা এনাম পীরের নেতৃত্বে পৃথক একটি মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এনাম পীর, হাবিবুর রহমান জয়নাল ও সৈয়দ এনায়েত হোসেন ও বিএনপি নেতা কর্নেমীরা অংশ নেন।
এদিকে বিকেল ৪টায় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের ব্যানারে গোয়ালাবাজারে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া। মিছিলে সাবেক ইউপি চেয়ারম্যান ইমারান রব্বানী, সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একই দিনে ওসমানীনগরে পৃথক ব্যানারে তিনটি কর্মসূচি পালনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দলের অভ্যন্তরীণ বিভাজনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে বলে রাজনৈতিক সচেতন মহল মনে করছেন।।



