ওসমানীনগরে আবারও গাড়ির চাপায় হতাহত ২

ওসমানীনগওে (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের তাজপুর বাজার কবরস্থানের পাশে সিলেট-ঢাকা মহাসড়কে অজ্ঞাত মাছবাহী এক গাড়ির ধাক্কায় একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে।

নিহত আহমদ আলী (২০) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত আহমদ আলী স্থানীয় পশ্চিম মজলিসপুর গ্রামে বসবাস করে আসছেন। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মহি মাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পিতার সাথে তাজপুর বাজারে লাকড়ির ব্যবসা করতেন। আহত হন মো: আলিম (৫০), তিনি দিঘর গোয়াসপুর গ্রামে বসবাস কর আসছেন। তার বাড়ি কেন্দুয়া উপজেলায়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে জনমানবহীন ফাকা রাস্তা থাকায় দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়ে যায় ঘাতক চালক। এ সংবাদ লেখা পর্যন্ত গাড়ি ও চালককে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আহমদ আলী টেলাগাড়ি নিয়ে সকাল সাড়ে ৬টর দিকে তাজপুর বাজারে সিলেট-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিলেটগামী একটি অজ্ঞাত মাছবাহী ট্রাক গাড়ি স্ব-জোড়ে তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গাড়িটির নিচে চাপা পড়েন এবং ঘটনা স্থলে মারা যান। এ সময় মো: আলিম নামে অপর এক ব্যক্তি আহত হন। পরে চালক রাস্তা ফাকা পেয়ে গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, ওসমানীনগর থানা-পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে আহমদ আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, দুর্ঘটনায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ থানায় আনা হয়েছে। আইন প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ি ও চালক আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ওসমানীনগরে গত ২২ আগস্ট সড়ক দুঘটনায় মারা যান ৫ জন এবং ৭ আগস্ট কাশিকাপন এলাকায় সড়ক দুর্ঘটনায় ১১ জন মারা যান! ঘনঘন সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাওয়ার ঘটনায় এলকায় আতংক বিরাজ করছে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩