শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) উন্মুক্ত দাবা, ক্যারম ও টেবিল-টেনিস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর, ২০২৬) বিকাল সাড়ে ৪টায় শারীরিক শিক্ষা ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।
তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সভাপতি হিসেবে বক্তব্য রাখেন খেলাধুলা ও ক্রীড়া উপ-কমিটির সভাপতি ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী।
স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ-বিন-আম্বিয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠার সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা দপ্তরের ডেপুটি পরিচালক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম।
প্রতিযোগিতায় দাবায় চ্যাম্পিয়ন হন ইফতেখার হোসেন সাকিব, রানার আপ সৈকত রায় এবং তৃতীয় স্থান অর্জন করেন শরীফ আহমদ। ক্যারমে (ছাত্র) চ্যাম্পিয়ন হন মোঃ রেদওয়ান হাসান রিয়াদ, রানার আপ মোঃ রাকিবুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেন হাবিবুর রহমান। ক্যারমে (ছাত্রী) চ্যাম্পিয়ন হন রায়হান ফেরদৌস, রানার আপ মোছাঃ সোনিয়া আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন মোছাঃ আফছানা খানম শিমু।
টেবিল-টেনিসে (ছাত্র) চ্যাম্পিয়ন হন এ.এফ.এম মাহির তাজওয়ার, রানার আপ দীপ্ত কুমার কুণ্ডু এবং তৃতীয় স্থান অর্জন করেন মোঃ বায়েজিদ। টেবিল-টেনিসে (ছাত্রী) চ্যাম্পিয়ন হন নওরিন রহমান, রানার আপ রায়হান ফেরদৌস এবং তৃতীয় স্থান অর্জন করেন আসমাউল হুসনা ইমা।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



