কানাডার টরন্টোতে বসবাসরত প্রবীণদের আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে তুলতে এবং অনলাইনে নিরাপদ থাকার উপায় জানাতে আয়োজিত হলো ‘ডিজিটাল স্কিলস অ্যান্ড অনলাইন সেফটি’ শীর্ষক এক বিশেষ সেমিনার।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো, কানাডার উদ্যোগে ১২ সেপ্টেম্বর (শনিবার) স্কারবোরোর স্পাইসি গ্রিল রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি এবাদ চৌধুরী স্বাগত বক্তব্য দেন। সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ এবং যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম মো. ইমরান সুমনের যৌথ পরিচালনায় সেমিনারে বিষয়ভিত্তিক দিকনির্দেশনামূলক আলোচনা করেন সেনেকা কলেজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আতাউর রহমান, স্কোশিয়া ব্যাংকের এইচআর ম্যানেজার তানভীর চৌধুরী তারেক এবং আইটি ইঞ্জিনিয়ার ইলিয়াছ খান।

কর্মশালায় প্রাত্যহিক জীবনে কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারের মৌলিক বিষয়, সাইবার সুরক্ষা এবং ঘরে বসে সহজে ও নিরাপদ উপায়ে অনলাইন ব্যাংকিং পরিচালনার নানাদিক বিশদভাবে তুলে ধরা হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাদ চৌধুরী, মিজান চৌধুরী; কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, মঈন চৌধুরী, মিসবাহুল কাদির ফাহিম, গিয়াস উদ্দিন, এমাদ হোসেন, জালাল চৌধুরী, শরফুল আহমেদ, জুবায়ের আহমেদ সিপিএ, লায়েক চৌধুরী, বেলায়েত হোসেন রিপন, সাকলাইন জায়গিরদার, লাইকুল হক চৌধুরী, মিলাদ আহমেদ, মিজানুর রহমান জিতু ,সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল।

সংগঠনের নির্বাহী কমিটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মেহেদী শরীফ মারুফ, ভাইস প্রেসিডেন্ট তাহমিনা আক্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী চৌধুরী, কোষাধ্যক্ষ হাসান তারেক ইমাম, প্রচার সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক নাহিদ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক লুৎফুর রহমান, মহিলা সম্পাদিকা সৈয়দা বেগম রিণু, নির্বাহী সম্পাদক মকবুল হোসেন মঞ্জু, নির্বাহী সদস্য রেজোয়ান চৌধুরী এবং ইঞ্জিনিয়ার আবু জহির সাকিব।

অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ সদস্যরা সন্তোষ প্রকাশ করে জানান, এ ধরনের বাস্তবমুখী উদ্যোগ ডিজিটাল দুনিয়ায় তাদের আত্মবিশ্বাসের সাথে পথ চলতে এবং অনলাইন জালিয়াতি থেকে সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

সেমিনার শেষে সভাপতি এবাদ চৌধুরী উপস্থিত সকল অতিথি, সুধীজন, সংগঠক ও প্রবীণ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, প্রবীণ সদস্যরা যেন প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে না পড়েন এবং নিরাপদে অনলাইনে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই এই আয়োজন। সুন্দর ও সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে সেমিনারটিকে সফল ও সার্থক করে তোলার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ধরনের কমিউনিটি কল্যাণমুখী উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *