মৌলভীবাজারের বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর ব্রিজ এলাকায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় ঘটনাস্থলে গরুটিও মারা যায়।
নিহত সাদিক আহমদ উপজেলার অফিস বাজার এলাকার সুজাউল গ্রামের আব্দুল বাসিতের ছেলে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় সাদিক আহমদ একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় সড়কে থাকা একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় নিহত সাদিক আহমদের মাথা ও মুখমণ্ডল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও দুটি স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে। তার এই মর্মান্তিক দূর্ঘটনায় মৃত্যুে
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



