জাতিসংঘের সাইড ইভেন্টে ড. মুহাম্মদ ইউনূস আবারও বিশ্বব্যবস্থার কিছু কঠিন প্রশ্ন সামনে তুলে ধরেছেন।
শান্তির কথা বলে একদিকে যুদ্ধ, অন্যদিকে অস্ত্র ব্যবসা—এই দ্বিচারিতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে দেখিয়েছেন, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার ধারণা শুধু দরিদ্র দেশেই নয়, উন্নত দেশেও মানুষের জীবন বদলাতে পারে।
শিক্ষাব্যবস্থা নিয়েও তাঁর বক্তব্য স্পষ্ট—তরুণদের শুধু চাকরি খোঁজার জন্য নয়, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।
আর তাঁর বহুল আলোচিত ‘থ্রি জিরো’ স্বপ্ন—
শূন্য দারিদ্র্য
শূন্য বেকারত্ব
শূন্য কার্বন নিঃসরণ
এখন দেখার বিষয়, বিশ্বনেতারা এসব ধারণাকে কতটা বাস্তবে রূপ দিতে পারেন।
আপনাদের কী মনে হয়—ড. ইউনূসের ‘থ্রি-জিরো’ পৃথিবী কি সত্যিই সম্ভব?



