সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পেঁয়াজ, মদসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার রাতে প্রতাপপুর সীমান্ত এলাকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির একটি বিশেষ দল।
এ সময় প্রায় ৩ হাজার ৫শ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১২০ বোতল মদসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।



