নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ছুটির ফাঁদ থেকে বেরিয়েছে দেশ। কাল রোববার থেকে খুলছে অফিস আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান। তাই আজ শনিবার রাত থেকেই রাস্তায় প্রচন্ড ভীড়। আজ সন্ধ্যায় সিলেট নগরীর বন্দর – তামাবিল সড়কে যানজটের দৃশ্য অনেককে বিস্মিত ও বিব্রত করে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটি শেষে অনেকে ফিরছেন নিজ ভবনে কিংবা কর্মস্থলে। সিলেট নগরীর তীব্র যানজট লেগেই আছে। আজ শনিবার বিকেলে আম্বরখানা পয়েন্ট হতে সাপ্লাই রোডে দিকে র্দীঘ যানজট সৃষ্টি হয়। এসময় অনেকেই নারী পুরুষ বিভিন্ন শ্রেণী মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ লোকাল সিএনজি না পেয়ে হাঁটতে শুরু করেন। সিলেটে বিভিন্ন স্থানে যানবাহনের ধীরগতি, যত্রতত্র যাত্রী ওঠানামা যানজটের আশঙ্কা করা হচ্ছে। লোকাল সিএনজি না পেয়ে এক যাত্রী রিকশা ওঠতে রিকশাচালকেরা দ্বিগুন ভাড়া বাড়িয়ে নিচ্ছেন। স্থানীয় লোকজন বলছেন সিলেট নগরীর এমন দৃশ্য দিন দিন বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *