হবিগঞ্জ প্রতিনিধি :


হবিগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় অবস্থিত মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে স্পোশল রেস্পন্স ব্যাটালিয়ান (এসআরবি) অভিযান চালিয়ে আরিফ মিয়া (৩৫) নামে এক ভূয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর।
এসআরবি জানায়, আটক ভূয়া চিকিৎসক আরিফ মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে নিজেকে এক জন চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন।


রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি এর একটি দল মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায়। পরে সেখানে উপস্থিতি হন নির্বাহী ম্যাজিস্ট্রে ও সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ কলিম উল্ল্যাহ।


পরে তার কাছে চিকিৎসার যাবতীয় কাগজপত্র চাইলে তিনি বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করেন। পরে তাকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।


এসআবি-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যম্পের ইনচার্জ জানান, ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর আরো জানান, আমরা দীর্ঘদিন ধরে তাকে লক্ষ্য করে আসছিলাম। তিনি বিভিন্নস্থানে চিকিৎসক সেজে প্রতারণা করে আসছেণ। আমরা তাকে ভ্রাম্যমান আদালতে না দিয়ে তার বিরুদ্ধে নিয়োমিত মামলা দায়ের করেছি। সে অনেক বড় প্রতারক। অন্য একজন চিকিৎসকের প্যাডে তিনি চিকিৎসা দিয়ে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *