সিলেট বিভাগে একযোগে তিনজন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। একই সঙ্গে বিভাগের বিভিন্ন কার্যালয়ে নতুন করে চারজনকে পদায়ন করা হয়েছে। সারা দেশে মোট ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

সোমবার (২৬ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার মোহাম্মদপুর থেকে আব্দুল কাদিরকে সিলেট সদর, কক্সবাজারের উখিয়া থেকে মো. মোরশেদ আলমকে সিলেটের জৈন্তাপুর, ঢাকার শ্যামপুর থেকে মো. আখলাকুর রহমানকে সুনামগঞ্জের জগন্নাথপুর এবং ঢাকার পল্লবী থেকে মো. জাহিদুল হককে মৌলভীবাজারের রাজনগরে পদায়ন করা হয়েছে।


অন্যদিকে, সিলেট সদরের মিনহাজ উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, সুনামগঞ্জের দোয়ারাবাজারের মো. তফাজ্জল হোসেনকে নরসিংদীর পলাশ এবং সিলেটের বিয়ানীবাজারের মো. জয়নাল আবেদীনকে ফেনীর ছাগলনাইয়ায় বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *