মৌলভীবাজার প্রতিনিধি :

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর  পল্টনে লগি বৈঠার তাণ্ডবে শাহাদাত বরণকারী শহীদ মুজাহিদুল ইসলাম,শহীদ গোলাম কিবরিয়া শিপনসহ একদিনে শুধুমাত্র রাজধানীতে নিহত ১৩জন শহীদসহ সকল হত্যায়  জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মৌলভীবাজারে  মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিল   কর্মসূচীর অংশ হিসেবে বাদ আসর শহরের চৌমুহনা  দেওয়ানী জামে মসজিদ  সামন  হতে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ শেষে  কুসুমবাগ পয়েন্ট গিয়ে  সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মো: ইয়ামীর আলীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি  মোঃ আলাউদ্দিন শাহ ,পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম,সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন,ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি কাজী দাইয়ান আহমদ,মৌলভীবাজার পৌর সেক্রেটারী আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ,রাজনগর উপজেলা সেক্রেটারী মিছবাহুল হাসান,সদর উপজেলা সেক্রেটারি মোঃ ইসমাইল আলী ও ছাত্রশিবির শহর সেক্রেটারি মুস্তাকিম আহমদ প্রমুখ। 

বিক্ষোভ মিছিলে  “লগি বৈঠার রাজনীতি চলবে না,  চলবে না” “মানুষ হত্যার রাজনীতি চলবে না  চলবে না “বিচারহীনতার  রাজনীতি চলবে না চলবে না ” “দালালি না রাজপথ,রাজপথ রাজপথ, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা” “আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম” “অবিলম্বে জুলাই সনদ,বাস্তবায়ন করতে হবে ” “শহীদদের রক্ত, বৃথা যেতে পারে না” স্লোগান দেন। 

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী  বলেন,২০০৬ সালের রক্তে ভেজা  ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃসংশতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়।  সেদিনের সেই নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়েই দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের যাত্রা শুরু হয়েছিল।ঐতিহাসিক এই ঘটনার দুই দশক পূর্তি হতে চলছে। আজও হত্যাকারীদের বিচার হয়নি।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকান্ডের জন্য মামলা করা হলো। কিন্তু ২০০৯ সালের ফ্যাসিস্ট সরকার সেই মামলা এমনভাবে প্রত্যাহার করে নিল সেই সাথে মামলার নথিপত্র ও নিখোঁজ করে দিল। আজকে সেই শহীদের মায়েরা বিচারের জন্য কাঁদে।

শহীদ পরিবারের দাবী ২৮ অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করে অপরাধীদের গ্রেফতার করুন ও অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসুন। জুলাই পরবর্তী বাংলাদেশ জনগণ আর বিচারহীনতার রাজনীতি দেখতে চায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *