কুলাউড়া প্রতিনিধি: 

অবশেষে নানা জল্পনা কল্পনার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তি মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার ৩ নং ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

দীর্ঘদিন ধরে তার বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার গুঞ্জন চলছিল স্থানীয়ভাবে। এরই মধ্যে এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) রাতে কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল। 

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,সাবেক আহ্বায়ক রেদোয়ান খান,সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী,পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া,বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন। 

এছাড়া ভাটেরা ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম, সাংগঠনিক সম্পাদক আকুল খানসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকসহ  শতাধিক নেতাকর্মী।

বিএনপিতে যোগদানের বিষয়ে এক প্রতিক্রিয়ায় মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল জানান,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১ দফা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর কর্মকাণ্ডেও উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *