ব্রিটিশ ভারতে আসামের প্রথম স্পিকার এডভোকেট বসন্ত কুমার দাস (১৮৮৩–১৯৬৫) একজন পাকিস্তানি সিলেটি আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। যিনি পাকিস্তান জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন এবং পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের গণপরিষদের সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী ছিলেন। তিনি ১৮৮৩ সালের ২ নভেম্বর সিলেট জেলার সদর থানার নেগাল গ্রামে জন্মগ্রহণ করেন। আর ১৯৬৫ সালের ১৯ জানুয়ারী ভারতের পশ্চিমবঙ্গে মারা যান।
