প্রায় ৮ বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি -৭৭) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উক্ত নির্বাচনে সিলেট ভ্যালিতে ‘চা শ্রমিক ঐক্য’ সমর্থিত প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। 

গতকাল মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় মালনীছড়া চা বাগানে এক কর্মীয় এ প্যানেল ঘোষণা করা হয়। 

চা শ্রমিক ঐক্য সমর্থিত ‘অজিত-আয়না-সুহেল’ প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রাই বাড়াইক, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কালাগুল বাগানের শ্রমিক নেত্রী আয়না মণি নাহাক এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালাখাল চা বাগান শাখার সভাপতি সুহেল বুনার্জী। 

নেতৃবৃন্দ জানান দীর্ঘ দিন ধরেই চা শ্রমিকদের মজুরি, ভূমি, শিক্ষা-স্বাস্থ্যসহ মৌল-মানবিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় বাচাশ্রই নির্বাচনে অংশগ্রহণ করছেন। 

প্যানেলের সভাপতি পদপ্রার্থী অজিত রাই বাড়াইক জানান, গত দুই দশক ধরে আমরা চা শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই করছি। ২০২২ সালের ঐতিহাসিক মজুরি বৃদ্ধির আন্দোলন,লাক্কাতুরা সরকারি স্কুলে কোটা আদায় আন্দোলন আমাদের আন্দোলনের ফলে সফল হয়। চা শ্রমিক ঐতিহাসিক ২০শে মে ‘মুল্লুক চলো’ দিবসকে চা শ্রমিক দিবস হিসেবে পালনে দাবি আমরাই বাগানগুলোতে জনপ্রিয় করেছি। বুরজান টি কোম্পানি বকেয়া আদায় ও বাগান চালুসহ ছোট বড় বহু আন্দোলনের মধ্যে দিয়ে আমরা চা শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই করছি।  

সর্বশেষ ৫’শ টাকা মজুরি বৃদ্ধি, গেজেট-২৩ বাতিল ও বাচাশ্রই দাবিতে আন্দোলন গড়ে তোলেছিলাম। এখনো ৫শ টাকা মজুরির দাবি আদায় হয়নি। আমরা মনে করি লড়াই, সংগ্রাম ছাড়া চা শ্রমিকদের এ দাবি আদায় হবে না। আমরা রাজপথের লড়াইকে শক্তিশালী করতে এবং আলোচনার টেবিলেও যথার্থ শ্রমিক প্রতিনিধি উপস্থিত নিশ্চিত করতে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এতে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *