মালয়েশিয়াস্থ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯ টার সময় কুয়ালালামপুরের বুকিতবিনতাং ভিআইপি পিঠাঘরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ সাধারণ সম্পাদক আব্দুর রব।
প্রধান অতিথি ছিলেন লন্ডনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব। ভার্চ্যুয়ালী প্রধান বক্তা ছিলেন আমেরিকার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি অথিতি ছিলেন । আবুল কালাম আজাদ ও সাইফুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহ মোহাম্মদ শরীফ।
সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি আবু মনসুর মো.সালমান, সহ সভাপতি ড. তারেকুল ইসলাম মারুফ, সৈয়দ ইমন অভি, জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শাহাজান আলম, সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইনাম আহমেদ ইমাম, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ জামিল, অর্থ সম্পাদক তুহিন তালুকদার, সহ অর্থ সম্পাদক মো, আমির উদ্দিন, সমাজ সেবক সম্পাদক আহমদ জিসান, সহ প্রচার সম্পাদক জুন্নুন সরদার।
