প্রেস ব্রিফিংসিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় একনালা ও দুইনালা শটগান এবং মাদকদ্রব্যসহ ১৯ লক্ষ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা প্রসংগে*সিলেট, ০৫ নভেম্বর ২০২৬।১। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী ০৫টি উপজেলার দীর্ঘ ৮১ কিলোমিটার সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মানব ও নারী-শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ, অবৈধভাবে বালু-পাথর উত্তোলন প্রতিরোধ, পর্যটকদের নিরাপত্তা এবং আভ্যন্তরীণ আইন-শৃংখলা রক্ষাসহ রাষ্ট্র কর্তৃক অর্পিত সকল দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে। এছাড়াও বিজিবি মহাপরিচালকের নির্দেশে আমরা মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। যার ধারাবাহিকতায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৫ নভেম্বর ২০২৬ তারিখ রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকস অপারেশন দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অপারেশন দল প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় *ভারতীয় ০১টি একনালা শটগান, ০১টি দুইনালা শটগান, ০৫ রাউন্ড গুলি এবং ১৪৪ বোতল ভারতীয় মদ* উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও, সীমান্তবর্তী অন্যান্য এলাকায় অভিযান পরিচালেনা করে বিভিন্ন প্রকারের মালামাল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের *আনুমানিক সিজার মূল্য ১৯ লক্ষ টাকা*। উক্ত মালামালসমূহ সরকারী বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা হয়তো জেনে থাকবেন যে, গত ০৩ মাসে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তে অভিযান পরিচালনা করে ১ কোটি ৮৫ লক্ষ টাকার মাদকসহ সর্বমোট ৪১ কোটি ০২ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়। এছাড়াও চলতি বছরে ০৬টি এয়ার রাইফেল এবং ০৩টি শট গান এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।২। সিলেট সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ৪৮ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে। ধন্যবাদ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *