শাবিপ্রবি প্রতিনিধি যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দিনব্যাপী কুরআন খতমের ব্যবস্থা রাখা হয়েছে এবং বাদ এশা বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
গণিত বিভাগের অধ্যাপক ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটি ২০২৬-এর সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে এসব কর্মসূচি সার্বিক বাস্তবায়িত হবে।
