শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজের সংসদীয় এলাকা পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) অসুস্থতার খবর পেয়েই তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ সময় নেতৃবৃন্দ হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন, দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম ও আজমল বখ্ত চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *