আমার সিলেট ডেস্ক
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করতে তার নির্বাচনী এলাকা কোম্পানিগন্জে যান। সেখানে হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
মন্ত্রীর ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *