নিজস্ব প্রতিবেদক:: আসন্ন বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন শাহ আমান ভেরাইটিজ স্টোরের পরিচালক মো. আব্দুল আহাদ। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে তিনি নির্বাচনী কাজ শুরু করেছেন।

সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়ে গত কয়েক দিন ধরে করছেন গণসংযোগ। পাশাপাশি তিনি বিলবোর্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মো. আব্দুল আহাদ উজান মসলা-বৈদ্যকাপন গ্রামের বাসিন্দা, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক ৪ বারের সভাপতি মরহুম আরশ আলী মেম্বারের পুত্র। বাবার মত তিনি ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করতে এবার বণিক কল্যাণ সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বলে জানান। মো. আব্দুল আহাদ বলেন, দূর্নীতিমুক্ত, মাদকমুক্ত,পরিস্কার-পরিচ্ছন্নতা, নিরাপদ ও সুশৃঙ্খল একটি ডিজিটাল বাজার গড়াই হচ্ছে আমার একান্তই অঙ্গিকার। ব্যবসায়ীদের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করে মো. আব্দুল আহাদ আরো বলেন, আমি আপনাদের মূল্যবান ভোট চাই।

আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে বিশ্বনাথ পুরান বাজারকে এগিয়ে নিতে আমার যত চেষ্ঠা আমি সব চেষ্ঠা করে যাব। আমাদের সহযোগিতাই হচ্ছে আমার বড় প্রয়োজন। আপনাদের আব্দুল আহাদ যেভাবে বিগত দিনে আপানাদের পাশে ছিলাম, আগামীতেও থাকব। আপনাদের ভাই ও বিশ্বনাথ পুরান বাজারের একজন ব্যবসায়ী হিসেবে আমাকে আপানাদের দোয়া ও সহযোগিতায় রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *