দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভী বাজার লাইনে চলাচলকারী এসএমএস এক্সপ্রেসের এক বছর পূর্তি উপলক্ষে সিলেট-শ্রীমঙ্গল-মৌলভী বাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর-কাতিয়া বাস ও মিনিবাস মালিক গ্রুপের সিলেট বাস টার্মিনাল রোডস্থ প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা এসএমএস এক্সপ্রেসের সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সিলেট-শ্রীমঙ্গল-মৌলভী বাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর-কাতিয়া বাস ও মিনিবাস মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি সামসুদ্দিন বাবুধনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সিলেট-শ্রীমঙ্গল-মৌলভী বাজার লাইনে চলাচলকারী এসএমএস এক্সপ্রেসের এক বছর পূর্তি উপলক্ষে সংশিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতঞ্জতা জানানো হয় সভায় সুনামের সাথে যাত্রী সেবার মান রক্ষা ও আগামীতে সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে সিলেট ও মৌলভী বাজার জেলার মালিক শ্রমিকদের ঐক্যবদ্ধ ভাবে পরিবহণ ব্যবসা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি মো. আব্দুর রহিম,মৌলভী বাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব, সিলেট-শ্রীমঙ্গল-মৌলভী বাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর-কাতিয়া বাস ও মিনিবাস মালিক গ্রুপের সভাপতি হাজী সৈয়দ মৌরশ আলী, সিনিয়র সহ সভাপতি সামসুদ্দিন বাবুধন, সহ সভাপতি মোক্তার আহমদ, হাজী পারভেজ মিয়া, হাজী কয়েছ উদ্দিন, নির্বাহী সদস্য অরুন দে, হাজী ফরিদুর রহমান, আপ্তাব উদ্দিন,নূর মিয়া, সৈয়দ রৌশন আলী, তমাল দেব, নূরুল ইসলাম, লয়লু মিয়া,সেক্রেটারী আব্দুল কাইয়ূম, সিলেট-জকিগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সদস্য আব্দুল মন্নান, মৌলভী বাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্য আশুক আহমদ,সিলেট-শ্রীমঙ্গল-মৌলভী বাজার-নবীগঞ্জ-বালাগঞ্জ-খাদিমপুর-কাতিয়া বাস ও মিনিবাস শ্রমিক শাখার সভাপতি বাবরু মিয়া বাবুল, সাধারণ সম্পাদক ফরিদ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি
