যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এত আশার বিমানের টিকিটের দাম কখনো ৯০০ ডলার, আবার কখনো একই রুটে ১ হাজার ৬০০ ডলার বা তারও বেশি হতে পারে। একই গন্তব্য ও এয়ারলাইন হওয়া সত্ত্বেও ভাড়ার এই পার্থক্যের পেছনে রয়েছে ভ্রমণের সময়, টিকিট কেনার তারিখ এবং সপ্তাহের কোন দিনে যাত্রা করছেন, সেই বিষয়গুলো। পরিকল্পনা করে টিকিট কিনলে একই যাত্রায় কয়েক শ ডলার পর্যন্ত সাশ্রয় করা সম্ভব।

বিশেষ করে নিউইয়র্ক থেকে ঢাকা রুটে বছরের নির্দিষ্ট কিছু মাসে তুলনামূলক কম ভাড়া পাওয়া যায়। আবার বড়দিন, নতুন বছর, গ্রীষ্মকালীন ছুটি ও ঈদকে কেন্দ্র করে বাড়ে টিকিটের চাহিদা। ফলে এসব সময়ে ভাড়াও বেড়ে যায়।

কোন মাসে টিকিটের দাম কম থাকে?

নিউইয়র্ক থেকে ঢাকা রুটে সাধারণত সেপ্টেম্বর মাসে তুলনামূলক কম দামে টিকিট পাওয়া যায়। আগস্ট, জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও ভাড়া কম থাকার প্রবণতা দেখা যায়। এসব সময়ে ছুটি ও ভ্রমণের চাহিদা তুলনামূলক কম থাকায় এয়ারলাইনগুলো কম দামে টিকিট ছাড়তে পারে।

অন্যদিকে ডিসেম্বর মাসে ভাড়া সবচেয়ে বেশি থাকে। বড়দিন, ইংরেজি নববর্ষ ও শীতকালীন ছুটিতে প্রবাসীদের দেশে ফেরার চাপ বাড়ে। এ সময় রাউন্ড ট্রিপের ভাড়া ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

১.ভাড়ার সতর্কবার্তা চালু রাখুন: গুগল ফ্লাইটসে নির্দিষ্ট রুট ও তারিখ দিয়ে ভাড়ার সতর্কবার্তা চালু রাখলে দাম কমা বা বাড়ার তথ্য পাওয়া যায়।

২.যাত্রার তারিখে নমনীয় থাকুন:
নির্ধারিত তারিখের দুই-তিন দিন আগে বা পরে ভ্রমণ করতে পারলে কম ভাড়ার ফ্লাইট পাওয়া যেতে পারে। তারিখের সামান্য পরিবর্তনেও উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হতে পারে।

৩.একাধিকবার ভাড়া তুলনা করুন: একই রুট বিভিন্ন দিনে এবং একাধিক বুকিং প্ল্যাটফর্মে খুঁজে দেখুন। ইনকগনিটো মোডে অনুসন্ধান করতে পারেন, তবে বারবার একই রুট খুঁজলেই ওয়েবসাইট ভাড়া বাড়িয়ে দেয়, এমন দাবির নির্ভরযোগ্য প্রমাণ নেই।

৪.এয়ারলাইনের নিজস্ব ওয়েবসাইট দেখুন: তুলনামূলক বুকিং সাইটে কম ভাড়া পাওয়া গেলেও টিকিট কেনার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের ওয়েবসাইটে দাম ও শর্ত যাচাই করুন। ৫.মাইলস ও ক্রেডিট কার্ডের পয়েন্ট ব্যবহার করুন: এয়ারলাইন বা ক্রেডিট কার্ডের জমা থাকা পুরস্কার পয়েন্ট ব্যবহার করে টিকিটের খরচ কমানো যেতে পারে। তবে পয়েন্ট ব্যবহারের শর্ত ও অতিরিক্ত ফি দেখে নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *