দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ
দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহতের খবর পাওয়া গেছে । মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় দিকে দক্ষিণ সুরমার রশিদপুর এলাকার হরমুজ আলী পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতের নাম আলী হোসেন (৪০)সে লালাবাজার ইউনিয়নের নাজিরেরগাঁওয়ে চমক আলী ছেলের কাতার প্রবাসী আলী হোসেন।

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন লালাবাজার ইউনিয়নের নাজির গাঁও এলাকার তরমুজ আলীর ছেলে তামিম (১৯) একই এলাকার আব্দুল কালামের ছেলে রাসেদ আহমদ (২৬)। স্হানীয়রা এ সময় মোটর সাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *