কুলাউড়ায় তরণীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামের এক তরুণীর ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ।

‎৩০ আগস্ট রোববার সকাল ১১ টায় কুলাউড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার আলিশান হাউজের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তার ম/র/দে/হ উদ্ধার করা হয়।

‎নি/হ/ত সুমাইয়া আক্তার পৌরসভার ১নং ওয়ার্ডের জজ মিয়ার মেয়ে। সে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পতিলাসাঙ্গন গ্রামের শাওন রহমানের স্ত্রী। স্বামীর সঙ্গে তিনি পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

‎সন্ধ্যায় মেয়ের মা কুলাউড়া থানায় অভিযোগ পত্রে উল্লেখ করে লিখেন, রোববার সকাল ১১টার দিকে সুমাইয়ার স্বামী শাওন রহমান প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যান। পরে তিনি শাশুড়ি ও পরিবারের সদস্যদের বাসায় আসতে বলেন। তারা বাসায় গিয়ে সুমাইয়াকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে দরজা ভেঙে প্রবেশ করে তাকে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ।

‎পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃ/ত ঘোষণা করেন তারা জানান।

‎এবিষয়ে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, সুমাইয়াকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃ/ত ঘোষণা করেন। পরে মরদেহ কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

‎এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ম/র/দে/হ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎এদিকে, নিহত সুমাইয়া আক্তারের মা সেলিনা বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় একটি অ/প/মৃ/ত্যু/র অভিযোগ দায়ের করেছেন।

 

 

আমারসিলেট/হা

 

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১১:৫৬
  • ৪:২৪
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৩৩