গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সিলেটের বাণীর প্রতিনিধি ছানু মিয়াকে সভাপতি, দৈনিক যুগান্তরের প্রতিনিধি হারিছ আলীকে সাধারণ সম্পাদক ও সাহাদাত হোসেন কামাল (কামাল খান)কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। মঙ্গলবার উপজেলার পৌর শহরের একটি রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণার পর পরিচিতি সভা এবং শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহ- সভাপতি শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন, দপ্তর সম্পাদক সাইফুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মীর কাওছার, কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন, -সহ-কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোলেমান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুবের আহমদ সার্জন, আইন বিষয়ক সম্পাদক আব্দুল করিম আকবরী, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক ঃ মাওলানা আব্দুল হাসিব, সদস্য মজির উদ্দিন, মোঃ সেবুল হোসেন,, খালেদ আহমদ, সাজ্জাদ আজির, তাওহীদ উদ্দিন, এম,এ মালেক, তবারক আলী শারুফ উদ্দিন, লায়েক আহমদ, রহিম উদ্দিন মুন্না ও হারুনুর রশীদ।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৮
  • ১১:৫৬
  • ৪:২৩
  • ৬:১৪
  • ৭:২৯
  • ৫:৩৩