মৌলভীবাজারে ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 

বাংলাদেশ ডায়াবেটিস চিকিৎসা জগতের কিংবদন্তি, জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিম সাহেবের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়, চিকিৎসাসেবা,আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এম এ আহাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ,সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কার্যকরী কমিটির সদস্য সুরাইয়া বেগম চৌধুরী, রাজ হোসেন খান, জয়নুল ইসলাম খান ও আদনান আলী মিজান।

এ ছাড়া রাজনগর উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি ছালিক আহমদ,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শামীম, হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. মনোজ বিকাশ চাকমা, সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনা সুলতানা, সিনিয়র মেডিকেল অফিসার ডা. নুরহাত ফারহিন চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আনিকা তাবাসসুম করিম, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ম্যানেজার অ্যাসোসিয়েশন ও রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ,রোগীসহ আমন্ত্রিত অতিথি এবং সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা উপস্থাপনা করেন সমিতির হিসাবরক্ষক মো. মুজিবুর রহমান মুজিব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির স্বাস্থ্য সহকারী হাফিজ তালিব আহমদ মাহদী।

মিলাদ মাহফিল পরিচালনা করেন মো. কুতুব উদ্দিন, ইমাম, পৌরসভা জামে মসজিদ। দোয়া মাহফিল পরিচালনা করেন আয়ুব আলী খান, খতিব,জেলা পরিষদ জামে মসজিদ।

আলোচনা সভার শুরুতে সমিতির সাধারণ সম্পাদক জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিম সাহেবের ত্যাগ,মানবসেবা ও বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন ১৯৫৬ সালে ডা.মোহাম্মদ ইব্রাহিম স্বল্প পরিসরে যে বারডেম প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন,তা পরবর্তীতে বিশ্বের অন্যতম বৃহৎ ডায়াবেটিস হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গরিব-দুঃখী রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার যে দ্বার তিনি খুলে দিয়েছিলেন, সেটিই ছিল তার মূল লক্ষ্য ও আদর্শ।

বক্তারা আরও বলেন, ডা. মোহাম্মদ ইব্রাহিম শুধু একজন চিকিৎসক ছিলেন না। তিনি ছিলেন একজন শিক্ষক, সমাজসেবক ও দেশপ্রেমিক। রোগীর কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন।

১৯৮৯ সালের ৬ সেপ্টেম্বর এই মহান ব্যক্তিত্বের মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট চিকিৎসক ও মানবসেবককে হারায়। তার আদর্শ ধারণ করে মানবসেবাকে ব্রত হিসেবে নেওয়া এবং তার দেখানো পথে চলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা শেষে জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিম সাহেব এবং মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) মরহুম এম এ মতিন সাহেবসহ প্রয়াত সকলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫