শ্রীমঙ্গলে বিশেষ মা সমাবেশ ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পক্ষ থেকে মা সমাবেশ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৭ সেপ্টেম্বর শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের উদ্যোগে ভূনবীর ইউনিয়নের দশরথের এফডব্লিউসিতে অনুষ্ঠিত এ মা সমাবেশ ও মেডিকেল ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন-এর নেতৃত্ব চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ডাঃ আজহার মাহমুদ, সিনিয়র স্টাফ নার্স হাসিনা আক্তার ও জোস্না বেগম, মিডওয়াইফ মনি বেগম, স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গঙ্গা রায়, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অজয় পাল, হেপী রানী সেন, সিক্তা রানী দেব ও স্বাস্থ্য সহকারী দিপেন দেবনাথ।

দিনব্যাপী এ মেডিকেল কেম্পে ১১০ জন সাধারণ রোগীকে চিকিৎসা ও পরামর্শ প্রদান এবং গর্ভবতী ১০জন মাকে প্রসবপূর্ব যত্ন ও পরামর্শ দেওয়া হয়। এছাড়াও ভায়া পরীক্ষা এবং জরায়ু মুখ ক্যান্সার স্ক্রিনিং সেবা গ্রহণ করেন ৮৯জন রোগী।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন জানান, নিরাপদ মাতৃত্ব, জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা এবং তৃণমূল পর্যায়ে মানসম্মত প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরণের মানবিক ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫