র‌্যাব বিলুপ্ত, এসআরবি বিল সংসদে পাস

র‌্যাব বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় নতুন কাঠামো গড়ার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি পাস হয়।

 

বিলটির বিভিন্ন ধারায় আপত্তি জানিয়ে এটি অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে তার আপত্তি এবং বিরোধী দলের বক্তব্যের মধ্যেই শেষ পর্যন্ত বিলটি সংসদে অনুমোদিত হয়।

 

সংশ্লিষ্টরা বলছেন, নতুন আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি কার্যকর কাঠামো তৈরি হবে।

 

নতুন এই কাঠামোর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও দক্ষ ও সংগঠিত করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২১
  • ১১:৫৪
  • ৪:১৯
  • ৬:০৯
  • ৭:২৪
  • ৫:৩৫