হামে আরও ৩ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সুনামগঞ্জের দুই শিশু এবং মৌলভীবাজারের এক শিশু রয়েছে। তিন জন ওসমানী হাসপাতালে মারা যায়।

এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৬৮ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৩ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১৮ জন সন্দেহজনক রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৪ জন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩
  • ১১:৫২
  • ৪:১৫
  • ৬:০৩
  • ৭:১৭
  • ৫:৩৭