বিশ্বনাথে বিপুল পরিমান বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক

বিশ্বনাথে বিপুল পরিমান বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক

সিলেটের বিশ্বনাথে ২০৩ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলেন-উপজেলার নওধার মাঝপাড়া গ্রামের মৃত আবদুল মোসাব্বের ছেলে আব্দুল হক (৫০), আব্দুল হকের স্ত্রী রুজি বেগম (৩৬)। এঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে। আজ সোমবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।

পুলিশ সূত্র জানায়, আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানা পুলিশ উপজেলার নওধার মাঝপাড়া গ্রামের আব্দুল হকের বাড়িত অভিযান চালায়। এ সময় তার ঘরের খাটের নিচে রাখা ও বাড়ির পুকুর পাড়ে বাশের নিচে গর্তে থেকে একাধিক বস্তাভর্তি ২০৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে অফিসার চয়েজ, এসি ব্ল্যাক ব্র্যান্ডের মদ রয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। জেল থেকে বের হয়ে পুণরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি তিনি আবারও রমরমা মাদক বাণিজ্য শুরু করেন। নিজ বসতবাড়িতে কৌশলে মদের বড় চালান মজুদ করে বিভিন্ন স্পটে সরবরাহ ও হোম ডেলিভারির মাধ্যমে মাদক বিক্রি করতেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, আব্দুল হক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি জানিয়েছেন।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬
  • ১১:৫০
  • ৪:১১
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪০