শাবিপ্রবি প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ দিনব্যাপী পবিত্র কুরআন খতম, মিলাদ ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর ) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম।
এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং উপস্থিত সবার কাছে তাঁদের জন্য দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়, দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সবার সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতার জন্য দু’আ করা হয়।
