হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটককরেছে স্পোশল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি।

আটককৃতরা হলো, চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হেলাল (৫৬), একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাজী রুবেল (২৩), একই উপজেলার মহদিরকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে তারেক মিয়া (২৬) ও গাজীনগর গ্রামের আব্দুল হামিদ তালুকদারের ছেলে বাবুল তালুকদার (৩৯)।

শনিবার রাত ৯টায় গণমাধ্যমে পাঠানো এসআরবি -৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসআরবি জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় অভিয়ান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতদের নিকট থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে এসআরবি জানিয়েছেন।
এসআরবি আরো জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *