চার বছর পর আবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ, পূর্ণাঙ্গ সিরিজ ঘোষণা

চার বছর পর আবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ, পূর্ণাঙ্গ সিরিজ ঘোষণা

চার বছর পর আবারও জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবশেষ ২০২২ সালে দেশটিতে সফর করেছিল টাইগাররা।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি) আজ আনুষ্ঠানিকভাবে জানায়, আগামী জুনে বাংলাদেশকে আতিথ্য দেবে তারা। সিরিজে থাকবে এক টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

সূচি অনুযায়ী, হারারেতে ২৮ জুন শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর একই ভেন্যুতে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল যাবে বুলাওয়েতে, যেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে আমরা আনন্দিত। সব ফরম্যাট মিলিয়ে এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে আশা করছি। সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পারফরম্যান্সের পর এটি ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন।

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের মাধ্যমে প্রথমবারের মতো সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে।

নামাজের সময়সূচি
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১১:৫২
  • ৪:২৭
  • ৬:৩৩
  • ৭:৫৫
  • ৫:০৮