
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক মুজিবুর রহমানের (২৮) মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্টে ভারতীয় পুলিশ-বিএসএফের উপস্থিতিতে মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
এ সময় উভয় দেশের পুলিশ,বিজিবি,বিএসএফ সদস্য এবং নিহতের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন। শুক্রবার (১২ জুন) বিকেলে দত্তগ্রাম সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশি যুবক মুজিবুর রহমান। তিনি দত্তগ্রাম এলাকার মৃত আজিবুর আলীর ছেলে।